মিলিয়ন

মিলিয়ন [ miliẏana ] বি. দশ লক্ষ, এক হাজারে হাজার গুণ। [ইং. million]।

মিলেট

মিলেট [ milēṭa ] বি. জোয়ার বা ভুট্টাজাতীয় শস্যবিশেষ [ইং. millet]।

মিশর

মিশর [ miśara ] বি. ইজিপ্ট দেশ। [আ. মিসর্]।

মিশি

মিশি [ miśi ] বি. তামাকচূর্ণ হীরাকস প্রভৃতি দিয়ে প্রস্তুত দাঁতের মাজনবিশেষ। [হি. মিস্সী]।

মিশুক

মিশুক [ miśuka ] বিণ. অপরের সঙ্গে মিশতে বা আলাপ করতে পটু, সামাজিক। [মিশা দ্র]।

মিষ্টি কুমড়ো

মিষ্টি কুমড়ো [ miṣṭi-kumaḍ়ō ] বি. মিষ্টি স্বাদের কুমড়োবিশেষ, মিঠেকুমড়ো। [সং. মিষ্ট + বাং. কুমড়া]।

মিসিবাবা

মিসিবাবা [ misi-bābā ] বি. (ভৃত্যদের ভাষায়) প্রভুর অবিবাহিতা কন্যা। [ইং. miss + হি. বাবা]।

মিসেস

মিসিস, মিসেস [ misisa, misēsa ] বি. বিবাহিতা নারীর আখ্যা, শ্রীযুক্তা (মিসেস দাস)। [ইং. missis < mistress]।

মিস্টার

মিস্টার [ misṭāra ] বি. ভদ্রলোকের আখ্যা, মহাশয়, শ্রীযুক্ত (মিস্টার দাস)। [ইং. mister]।