ম মাতুঃষ্বসা মাতুঃষ্বসা [ mātuḥṣbasā ] (-সৃ), মাতুঃষ্বসা, মাতৃষ্বসা বি. মায়ের ভগিনি, বা তত্স্হানীয়া নারী, মাসি। [সং. মাতুঃ + স্বস্, মাতৃ + স্বসৃ]।
ম মাতুল মাতুল [ mātula ] বি. মামা। [সং. মাতৃ + উল]। মাতুলানী, মাতুলী বি. (স্ত্রী.) মাতুলের পত্নী, মামি। মাতুলকন্যা, মাতুলপুত্রী বি. মামাতো বোন। মাতুলপুত্র বি. মামাতো ভাই। মাতুলালয় বি. মামার বাড়ি।
ম মাত্র মাত্র [ mātra ] বি. ১. পরিমাণ; ২. অবধারণ (মাত্র দুদিন দেরি); ৩. সাকল্য, তত্সমূহ। ☐ (বাং.) বিণ. ১. পরিমিত (ক্ষণমাত্র, দু-সের মাত্র); ২. শুধু, কেবল (মাত্র একটা, মাত্র এক ছেলে)। ☐ ক্রি-বিণ. (বাং.) সঙ্গে দেখামাত্র, যাওয়ামাত্র)। ☐ অব্য. প্রত্যেক (মনুষ্যমাত্রেই)। [সং. √ মা + ত্র]।