ম মনোরঞ্জন মনোরঞ্জন [ manō-rañjana ] বি. ১. চিত্তের সন্তোষবিধান, মনে আনন্দদান (শিশুর মনোরঞ্জন করা); ২. তোষামোদ (প্রভুর মনোরঞ্জন)। ☐ বিণ. চিত্তের সন্তোষবিধায়ক, মনকে আনন্দ দেয় এমন। [সং. মনস্ + রঞ্জন]। বিণ. স্ত্রী. মনোরঞ্জনী।
ম মবলগ মবলগ [ maba-laga ] বিণ. ১. মোট, থোক (মবলগ কত টাকা হল?); ২. নগদ (তাকে দুশো টাকা মবলগ দেওয়া হয়েছে)। [আ. মব্লগ]।
ম মরাল মরাল [ marāla ] বি. রাজহাঁস। [সং. √ মৃ + আল]। স্ত্রী. মরালী। মরালগামিনী বিণ. (স্ত্রী.) রাজহংসীর মতো ধীরে কিন্তু মনোরম গতিভঙ্গিযুক্তা।