মচ

মচ [ maca ] বি. 1 গাছের ডাল, পাতলা কাঠ ইত্যাদি ইত্যাদি ভাঙ্গার শব্দ (ডালটা মচ করে ভেঙে গেল); 2 মচকে যাওয়ায় আওয়াজ। [ধ্বন্যা.]। মচমচ বি. ক্রমাগত মচ শব্দ। মচমচে বিণ. 1 মচমচ শব্দকারী; 2 নরম বা মিয়ানো নয় এমন, খাস্তা (মচমচে মুড়ি)।

মঙ্গল্যা

মঙ্গল্যা স্ত্রী.মঙ্গল্য বিণ. বি. মাঙ্গলিক, শুভমঙ্গল (মঙ্গল্য স্নান)।

মঙ্গল্য

মঙ্গল্য বিণ. বি. মাঙ্গলিক, শুভমঙ্গল (মঙ্গল্য স্নান)। স্ত্রী. মঙ্গল্যা।

মঙ্গলোতসব

মঙ্গলোত্সব, মঙ্গলোতসব, মঙ্গলোৎসব বি. শুভ অনুষ্ঠান।

মঙ্গলাচরণ

মঙ্গলাচার, মঙ্গলাচরণ বি. 1 কর্মের আরম্ভে নির্বিঘ্নে সমাপ্তির উদ্দেশ্যে অনুষ্ঠানবিশেষ; 2 মঙ্গলজনক অনুষ্ঠান।

মঙ্গলাচার

মঙ্গলাচার, মঙ্গলাচরণ বি. 1 কর্মের আরম্ভে নির্বিঘ্নে সমাপ্তির উদ্দেশ্যে অনুষ্ঠানবিশেষ; 2 মঙ্গলজনক অনুষ্ঠান।

মঙ্গলা

মঙ্গলা বিণ. (স্ত্রী.) শুভদায়িনী। ☐ বি (স্ত্রী.) দুর্গা।

মঙ্গলসূত্র

মঙ্গলসূত্র বি. 1 (সচ.) সধবা হিন্দুরমণী যে কণ্ঠহার পরে; 2 সোনা বা রূপোর সরু সুতোয় গাঁথা পুঁতির হার বা মালাবিশেষ।