ম মঞ্জুর মঞ্জুর [ mañjura ] বিণ. 1 অনুমোদিত, অনুমতিপ্রাপ্ত (আবেদন মঞ্জুর হওয়া, দরখাস্ত মঞ্জুর); 2 গৃহীত। [আ. মন্জুর্]। মঞ্জুরি বি. অনুমোদন, অনুমতি (মঞ্জুরি কমিশন)। মঞ্জুরি কমিশন বি. অনুমোদনকারী বা সুপারিশকারী সংস্হা, Grants Commission।
ম মঞ্জু মঞ্জু [ mañju ] বি. সুন্দর, মনোহর (মঞ্জুকেশী, মঞ্জুভাষী)। [সং √ মন্জ্ + উ]। মঞ্জুঘোষ, মঞ্জুশ্রী বি. জৈন ও বৌদ্ধ দেবতাবিশেষ। মঞ্জুভাষী (-ষিন্) বিণ. মনোহর ভঙ্গিতে কথা বলা এমন।
ম মঞ্জরী মঞ্জরি, মঞ্জরী [ mañjari, mañjarī ] বি. 1 কিশলয়যুক্ত কচি ডাল; 2 অঙ্কুর, মুকুল (নবমঞ্জরি); 3 শিষ (আমের মঞ্জরি)। [সং. মঞ্জু + √ ঋ + ই]। মঞ্জরিত বিণ. মুকুলিত; অঙ্কুরিত।
ম মঞ্জরি মঞ্জরি, মঞ্জরী [ mañjari, mañjarī ] বি. 1 কিশলয়যুক্ত কচি ডাল; 2 অঙ্কুর, মুকুল (নবমঞ্জরি); 3 শিষ (আমের মঞ্জরি)। [সং. মঞ্জু + √ ঋ + ই]। মঞ্জরিত বিণ. মুকুলিত; অঙ্কুরিত।