মতসরী

মত্সরী, মতসরী, মৎসরী (-রিন্) বিণ. 1 ঈর্ষাকারী; হিংসুক, দ্বেষক, পরশ্রীকাতর, 2 খল; 3 লোভী; 4 নীচ; 5 ক্রুদ্ধ। স্ত্রী. মত্সরিণী, মতসরিণী, মৎসরিণী।

মতসর

মত্সর, মতসর, মৎসর [ mat-sara ] বি. 1 ঈর্ষা, অন্যের ভালো সহ্য করতে না পারা, দ্বেষ, পরশ্রীকাতরতা; 2 ক্রোধ। ☐ বিণ. 1 ঈর্ষাকারী, দ্বেষযুক্ত, পরশ্রীকাতর; 2 ক্রুদ্ধ। [সং √ মদ্ + সর]। মত্সরী, মতসরী, মৎসরী (-রিন্) বিণ. 1 ঈর্ষাকারী; হিংসুক, দ্বেষক, পরশ্রীকাতর, 2 খল; 3 লোভী; 4 নীচ; 5 ক্রুদ্ধ। স্ত্রী. মত্সরিণী, মতসরিণী, মৎসরিণী।

মতলবি

মতলববাজ, মতলবি বিণ. 1 ফন্দিবাজ; 2 স্বার্থপর।

মতলববাজ

মতলববাজ, মতলবি বিণ. 1 ফন্দিবাজ; 2 স্বার্থপর।

মতলব

মতলব [ mata-laba ] বি. 1 অভিপ্রায়, অভিসন্ধি, উদ্দেশ্য (কী মতলবে এখানে এসেছে?); 2 ফন্দি, কৌশল (মতলব আঁটা)। [আ. মত্লব্]। মতলববাজ, মতলবি বিণ. 1 ফন্দিবাজ; 2 স্বার্থপর।

মতকুণ

মত্কুণ, মতকুণ, মৎকুণ [ mat-kuṇa ] বি. 1 বি ছারপোকা; 2 শ্মশ্রুহীন পুরুষ, মাকুন্দ। [সং মত্ (মদ্ + ক্কিপ্)+ √ ক্কণ্ + অ নি.)]।

মত্-

মত্- [ mat- ] সর্ব. (সমাসে পূর্বপদরূপে) আমি (মত্প্রণীত, মত্ কর্তৃক)। [সং অস্মদ্ শব্দের রূপ]।

মতামত

মতামত বি. 1 সম্মতি ও অসম্মতি; 2 সম্মতি-অসম্মতিসূচক মনোভাব।

মতাবলম্বী

মতাবলম্বী (-ম্বিন্) বিণ. মতে বিশ্বাসী ও শ্রদ্ধাবান (প্রাচীন মতাবলম্বী)।