মদ

মদ [ mada ] বি. 1 ষড়্রিপুর অন্যতম, নিজের উপর অলীক শ্রেষ্ঠত্বের আরোপ; 2 অহংকার, দম্ভ (ধনমদে মত্ত); 3 আনন্দজনিত মত্ততার আবেশ (মদবিহ্বল); 4 কস্তুরী (মৃগমদ); 5 মদ্য, সুরা (মদের নেশা); 6 প্রমত্তজনক রস (মহুয়ার মদ); 7 হাতির গণ্ডদেশ থেকে নিঃসৃত স্রাব। [সং √ মদ্ + অ]। মদকল বিণ. মত্ততাজনক কলধ্বনিকারী (‘মদকল করী’: মধু.) ☐বি. মত্তহস্তী। মদখোর বিণ. মদ্যপ, মদ্যপানকারী। মদগর্ব বি. মত্ততাজনিত অংহকার বা দর্প। মদমত্ত মদোম্মত্ত বিণ. 1 সুরাপানের ফলে মাতালো; 2 দর্পান্ধ, গর্বে উন্মত্ত। স্ত্রী. মদমত্তা। মদমত্ত হাতি গণ্ডদেশ বেয়ে রস নিঃসরণের জন্য উত্তেজিত হাতি। মদাত্যয় বি. মদ্যপানজনিত রোগবিশেষ। মদান্ধ বিণ. মত্ততা বা গর্বহেতু হিতাহিত জ্ঞানশূন্য। মদালস...

মথিত

মথিত বিণ. মথন বা বিনাশ করা হয়েছে এমন (শত্রুসৈন্য মথিত করে ফিরে এলেন)।

মথনী

মথনী বি. 1 মথনদণ্ড, মউনি; 2 মাখন।

মথন

মথন [ mathana ] বি. 1 মন্হন, আলোড়ন, ঘোটন (দই মথন করে ঘোল বানানো); 2 দলন, নাশন, দমন, সম্পূর্ণ পরাজিত করা (শত্রুমথন); ☐ বিণ. দলনকারী বিনাশক। [সং. √ মথ্ + অন]। মথনী বি. 1 মথনদণ্ড, মউনি; 2 মাখন। মথিত বিণ. মথন বা বিনাশ করা হয়েছে এমন (শত্রুসৈন্য মথিত করে ফিরে এলেন)। মথ্যমান বিণ. মথন করা হচ্ছে এমন।

মত্তা

মত্তা স্ত্রী. মত্ত [ matta ] বিণ. 1 মাতাল, প্রমত্ত(নেশায় মত্ত); 2 উন্মত্ত, পাগল ক্ষিপ্ত (মত্তহস্তী); 3 অতিশয় ক্রুদ্ধ (‘মত্ত মোগল রক্তপাগল’: রবীন্দ্র); 4 অতি গর্বিত, উল্লাসিত, আত্মহারা বা বিহ্বল (ধনমত্ত, ভোগমত্ত, মদমত্ত)। [সং. √ মদ্ + ত]।

মত্ত

মত্ত [ matta ] বিণ. 1 মাতাল, প্রমত্ত(নেশায় মত্ত); 2 উন্মত্ত, পাগল ক্ষিপ্ত (মত্তহস্তী); 3 অতিশয় ক্রুদ্ধ (‘মত্ত মোগল রক্তপাগল’: রবীন্দ্র); 4 অতি গর্বিত, উল্লাসিত, আত্মহারা বা বিহ্বল (ধনমত্ত, ভোগমত্ত, মদমত্ত)। [সং. √ মদ্ + ত]। স্ত্রী. মত্তা। মত্ততা বি. 1 আকুলতা; 2 মাতলামি। মত্তাবস্হা বি. মাতাল অবস্হা।

মত

মতো, [ matō, ] (অসং.) মত1 বিণ. 1 সদৃশ, ন্যায়, তুল্য (ফুলের মতো মেয়ে);। 2 অনুযায়ী, অনুরূপ (কথামতো কাজ, মনের মতো কথা, দস্তুর মতো মজুরি); 3 যোগ্য, উপযুক্ত (রাজার মতো আচরণ, ছেলের মতো ছেলে)। ☐ অব্য. জন্য, সীমা (জন্মের ম়তো, চিরকালের মতো)। মত2 [ mata2 ] বি. 1 মনোগত ভাব, অভিমত, ধারণা (এ সম্বন্ধে তোমার মত কী ?); 2 সম্মতি, সমর্থন (এ-কাজে তার মত নেই); 3 প্রণালী, ধারা (কবিরাজি মতে চিকিত্সা); 4বিধি, বিধান (হিন্দুমতে, শাস্ত্রমতে বিবাহ)। [সং. √ মন্ + ত]। মত দেওয়া ক্রি. বি. সম্মতি দেওয়া। মতদ্বৈধ বি. মতের পার্থক্য বা বিরোধ। মতবাদ বি. যুক্তিপ্রামাণাদির দ্বারা গৃহীত সিদ্ধান্ত,theory. মতবিনিময় বি....