ম মদ্য মদ্য [ madya ] বি. মদ, সুরা, মদিরা (মদ্যপান)। [সং √ মদ্ + য]। মদ্যপ, মদ্যপায়ী (-য়িন্) বিণ. মদখোর, মাতাল; মদের নেশায় আসক্ত। মদ্যাসক্ত বিণ. মদের নেশায় আসক্ত। বি. মদ্যাসক্তি।
ম মদিরেক্ষণ মদিরেক্ষণ বিণ. 1 মদির বা মত্ততাজনক চোখ যায়; 2 (বাং.) মত্ত অবস্হায় চোখের ঢুলু ঢুলু ভাবযুক্ত (‘নয়নে তোমার মদিরেক্ষণ মায়া’): বিষ্ণু.)।