মন লাগা

মন লাগা ক্রি. বি. উত্সাহ পাওয়া; ভালো লাগা (কাজে মন লাগে না)।

মনরাখা

মনরাখা বিণ. সন্তুষ্ট করে এমন: খুশি করতে চায় এমন (মনরাখা কথা)।

মন রাখা

মন রাখা ক্রি. বি. অপরকে খুশি করা (কারও মনে রেখে কথা বলে না)।

মন মানা

মন মানা ক্রি. বি. প্রবোধ পাওয়া (‘আমার মন মানে না’: রবীন্দ্র)।

মন মাতানো

মন মাতানো ক্রি. বি. আনন্দিত করা বা মুগ্ধ করা।

মনমরা

মনমরা বিণ. বিষণ্ণ, বিমর্ষ।

মন মজা

মন মজা ক্রি. বি. কোনোকিছু ভালো লাগলে তাতে ডুবে যাওয়া বা তাই নিয়ে থাকা (‘আমার মন মজেছে সেই গভীর’: রবীন্দ্র)।

মন বসা

মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো লাগা।