ময়ূরকণ্ঠী

ময়ূরকণ্ঠী বিণ. ময়ূরের কণ্ঠের মতো বিচিত্র বর্ণযুক্ত (ময়ূরকণ্ঠী রং)।

ময়ূরী

ময়ূরী স্ত্রী. ময়ূর [ maẏūra ] বি. বিচিত্রবর্ণ ও নৃত্যশীল পাখিবিশেষ, শিখী, কলাপি। [সং. √ মী + ঊর]।

ময়ূর

ময়ূর [ maẏūra ] বি. বিচিত্রবর্ণ ও নৃত্যশীল পাখিবিশেষ, শিখী, কলাপি। [সং. √ মী + ঊর]। স্ত্রী. ময়ূরী। ময়ূরকণ্ঠী বিণ. ময়ূরের কণ্ঠের মতো বিচিত্র বর্ণযুক্ত (ময়ূরকণ্ঠী রং)। ময়ূরপঙ্খি বি. ময়ূরাকৃতি নৌকাবিশেষ। ময়ূরপুচ্ছ বি. ময়ূরের লেজ। ময়ূরাসন বি. ময়ূরের আকৃতির অনুরূপ দেহভঙ্গিযুক্ত যোগাসনবিশেষ।

ময়নাতদন্ত

ময়নাতদন্ত বি. অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে শবব্যবচ্ছেদ করে মৃত্যুর কারণ অনুসন্ধান।

ময়না

ময়না1 [ maẏanā1 ] বি. হলদে ঠোঁটবিশিষ্ট কালো রঙ্গের সুকণ্ঠ পাখিবিশেষ। [সং. মদনিকা-তু. হি.মৈনা]। ময়না2 [ maẏanā2 ] বি. (রাজা মানিকচন্দ্রের জাদুকরী স্ত্রী ময়নামতীর নাম থেকে) ডাকিনী বা খল-স্বভাবা নারী। ময়না3 [ maẏanā3 ] বিণ. (প্রধানত অপমৃত্যুর ক্ষেত্র) অনুসন্ধান ও প্রত্যক্ষ পরিদর্শন সহকারে কৃত (ময়না তদন্ত)। [আ. মুআয়্নহ্]। ময়নাতদন্ত বি. অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে শবব্যবচ্ছেদ করে মৃত্যুর কারণ অনুসন্ধান।

ময়ী

ময়ী স্ত্রী. -ময়1 [ -maẏa1 ] বিণ. (সমাসে উত্তরপদে) 1 পরিপূর্ণ (জলময় স্হান); 2 যুক্ত, সমন্বিত (করুণাময়, স্নেহময়); 3 নির্মিত (দারুময় পালঙ্ক, লৌহময় বর্ম); 4 (বাং.) ব্যাপী (মুখময় দাগ, দেশময় অখ্যাতি)। [সং. ময়ট্] (প্রত্যয়বিশেষ)।

ময়

-ময়1 [ -maẏa1 ] বিণ. (সমাসে উত্তরপদে) 1 পরিপূর্ণ (জলময় স্হান); 2 যুক্ত, সমন্বিত (করুণাময়, স্নেহময়); 3 নির্মিত (দারুময় পালঙ্ক, লৌহময় বর্ম); 4 (বাং.) ব্যাপী (মুখময় দাগ, দেশময় অখ্যাতি)। [সং. ময়ট্] (প্রত্যয়বিশেষ)। স্ত্রী. ময়ী। ময়2 [ maẏa2 ] বি. পৌরাণিক দানব-শিল্পীবিশেষ, যুধিষ্ঠিরের সভাগৃহ নির্মাণকারী দানব-শিল্পীবিশেষ। [সং. √ ময় + অ]

মমি

মমি, মামি [ mami, māmi ] বি. প্রাচীন মিশরে গন্ধদ্রব্যদি লেপনের দ্বারা সংরক্ষিত মৃতদেহ। [ইং. mummy]।