ম মাচা মাচা, মাচান [ mācā, mācāna ] বি. 1 বাঁশ ইত্যাদির তৈরী উঁচু বেদী বা মঞ্চ; 2 শিকারের জন্য তৈরী ভারাবিশেষ। [< সং. মঞ্চ]।
ম মাঙ্গল্য মাঙ্গলিক, মাঙ্গল্য [ māṅgalika, māṅgalya ] বি. 1 গোরোচনা চন্দন ইত্যাদি শুভদায়ক বস্তু (মাঙ্গল্য-রচনা); 2 মঙ্গল। ☐ বিণ শুভপ্রদ, মঙ্গলকারক। [সং. মঙ্গল + ইক, য]।
ম মাঙ্গলিক মাঙ্গলিক, মাঙ্গল্য [ māṅgalika, māṅgalya ] বি. 1 গোরোচনা চন্দন ইত্যাদি শুভদায়ক বস্তু (মাঙ্গল্য-রচনা); 2 মঙ্গল। ☐ বিণ শুভপ্রদ, মঙ্গলকারক। [সং. মঙ্গল + ইক, য]।
ম মাঘ মাঘ [ māgha ] বি. 1 বাংলা সনের দশম মাস; 2 সংস্কৃত কবিবিশেষ। [সং. মাঘী (মঘা + ঈ) + অ]। মাঘী বি. মঘানক্ষত্রযুক্ত পূর্ণিমা। ☐ বিণ. মাঘ মাসের (মাঘী পূর্ণিমা)।
ম মাগি মাগি [ māgi ] বি. (অশি. অবজ্ঞায়) 1 প্রাপ্তবয়স্কা নারী (ওই মাগিটা আমার এখানে এসেছে কেন?); 2 বেশ্যা। [বাং. মাগ + ই]। মাগিবাড়ি বি. বেশ্যালয়।
ম মাগা মাগা [ māgā ] ক্রি. 1 যা়চ্ঞা করা, প্রার্থনা করা (‘তোমার কাছে এ বর মাগি’: রবীন্দ্র); 2 ভিক্ষা করা (মেগে খাওয়া); 3 চাওয়া (‘ভিক্ষা মাগি দ্বারে দ্বার’: রবীন্দ্র)। ☐ বি. বিণ উক্ত অর্থে। [বাং. √ মাগ্ (< সং √ মার্গ্) + আ]। মাগানো ক্রি. 1 ভিক্ষা করানো বা চাওয়ানো; 2 আনানো। ☐ বি. উক্ত অর্থে।
ম মাখামাখি মাখামাখি বি. 1 পরস্পর লেপন; 2 অত্যাধিক লেপন বা মর্দন; 3 অন্তরঙ্গতা বা ঘনিষ্টতা; 4 (অনভিপ্রেত) মেলামেশা বা অন্তরঙ্গতা।