মাড়া
মাড়া [ māḍ়ā ] ক্রি. বি. মর্দন করা, পেষণ করা। ☐ বিণ. উক্ত অর্থে। [সং. √ মৃদ্ + বাং আ]। মাড়াই বি. মাড়ানোর কাজ (ধানমাড়াই, আখমাড়াই)। মাড়ানো ক্রি. বি. 1 মর্দিত বা পিষ্ট করানো; 2 পদদলিত করা (মাড়িয়ে যাওয়া); 3 পদার্পণ করা, আসা বা যাওয়া (এই রাস্তা মাড়ায় না)। ☐ বিণ. উক্ত অর্থে। ছায়া না মাড়ানো ক্রি. বি. কোনো সম্পর্কই না রাখা (তার ছায়া মাড়ানোও পাপ)।
মাঠ
মাঠ [ māṭha ] বি. 1 প্রান্তর, ময়দান বিস্তীর্ণ খোলা জায়গা (‘মাঠের পরে মাঠ’: রবীন্দ্র); 2 খেলাধুলোর জন্য উন্মুক্ত ক্ষেত্র (মাঠে খেলতে গেছে); 3 কৃষিক্ষেত্র (চাষের কাজে মাঠে গেছে); 4 পশুচারণ-ভূমি (‘রাখাল গোরুর পাল লয়ে যায় মাঠে’: তর্কা.)। [দেশি]। মাঠঘাট বি. নানা জায়গা, সমস্ত স্হান (সারাদিন মাঠেঘাটে ঘুরে বেড়ায়)। মাঠে মারা যাওয়া ক্রি. বি. সম্পূর্ণ ব্যর্থ বা পণ্ড হওয়া। মাঠ সারা ক্রি. মাঠে মলত্যাগ করা।