ভট ভট

ভট ভট [ bhaṭa bhaṭa ] অব্য. বুদ্বুদ ফাটবার বা বায়ু বেরিয়ে যাবার শব্দ। [ধ্বন্যা.]। ভটভটানি বি. ক্রমাগত ভট ভট শব্দ।

ভট্টারক

ভট্টারক [ bhaṭṭāraka ] বি. ১. পণ্ডিত ২. ঋষি, মুনি; ৩. (সংস্কৃত নাটকে উল্লেখ বা সম্বোধনে) রাজা; ৪. রবি (ভট্টারক বার)। [সং. ভট্ট + √ ঋ + অ + ক]।

ভঞ্জন

ভঞ্জন [ bhañjana ] বি. দূরীকরণ, নিবারণ, নিরসন (মানভঞ্জন, সন্দেহভঞ্জন)। ☐ বিণ. দূরকারী, নিরসনকারী (বিপদভঞ্জন হরি)। [সং. √ ভন্জ্ + অন]। ভঞ্জক বি. ভঞ্জনকারী।

ভজমান

ভজমান [ bhaja-māna ] বিণ. ১. ভজনা করছে এমন, সেবমান (মন্দিরের ভজমান পূজারি); ২. বিভাজক, ভাগকারী। [সং. √ ভজ্ + শানচ্]। স্ত্রী. ভজমানা।

ভজনা

ভজনা বি. উপাসনা, আরাধনা।

ভজন

ভজন [ bhajana ] বি ১. দেবতার মহিমাকীর্তন ও স্তুতি; ২. আরাধনা ও সেবা (ভজনপূজন নিয়ে থাকে); ৩. যে স্তুতিগানে দেবতার মহিমা কীর্তন করা হয়-এই গান সচ. হিন্দিতে রচিত। [সং. √ ভজ্ + অন]। ভজনপূজন বি. দেবতার পূজা ও আরাধনা। ভজনা বি. উপাসনা, আরাধনা।