ভ ভয়াবহ ভয়াবহ [ bhaẏābaha ] বিণ. ভীতিজনক, ভয়ংকর (ভয়াবহ দুর্ঘটনা, ভয়াবহ অগ্নিকাণ্ড)। [সং. ভয় + আবহ]। বি. ভয়াবহতা।
ভ ভয়শূন্য ভয়শূন্য [ bhaẏa-śūnya ] বিণ. ১. ভয় পায় না এমন, নির্ভীক (ভয়শূন্য অন্তরে); ২. যাতে ভয় নেই এমন। [সং. ভয় + শূন্য]। বি. ভয়শূন্যতা।
ভ ভব্য ভব্য [ bhabya ] বিণ. ভদ্র, শিষ্ট, শান্ত মার্জিতরুচি (ভব্যসত্য)। [সং. √ ভূ + য]। স্ত্রী. ভব্যা। বি. ভব্যতা।
ভ ভবিষ্য ভবিষ্য [ bhabiṣya ] বিণ. ভাবী, আগামী, পরে হবে বা ঘটবে এমন (ভবিষ্য বংশধর)। ☐ বি. পুরাণবিশেষ। [সং. √ ভূ + সতৃ]। ভবিষ্যনিধি বি. ১. ভবিষ্যতের জন্য সঞ্চিত অর্থ; ২. প্রভিডেন্ট ফাণ্ড, provident fund. ভবিষ্যসূচনা বি. ভবিষ্যতে যা ঘটবে তার আভাস, পূর্বাভাস।