ভ ভাঁওতা ভাঁওতা [ bhām̐ōtā ] বি. ধাপ্পা, প্রতারণা (ভাঁওতা দিয়ে কতগুলো টাকা নিয়ে গেল)। [দেশি]। ভাঁওতাবাজ বিণ. প্রতারক, ঠক। বি. ভাঁওতাবাজি।
ভ ভাংচি ভাংচি [ bhāñci ] বি. কাউকে কোনো কাজ থেকে নিরস্ত করবার জন্য কুমন্ত্রণা; ভাঙানি। [সং. ভঙ্গ বা √ ভঞ্জ]।
ভ ভাওয়াইয়া ভাওয়াইয়া [ bhāōẏāiẏā ] বি. উত্তরবঙ্গের (বিশেষত) মালদহ অঞ্চলে প্রচলিত লোকসংগীতবিশেষ। [দেশি]।