ভ ভ্যাবা ভ্যাবা [ bhyābā ] বিণ. 1 বিহ্বল; 2 বোকা, হাঁদা (ভ্যাবাগঙ্গারাম)। [দেশি]। ভ্যাবাগঙ্গারাম বি. নিরেট বোকা। ভ্যাবাচ্যাকা বি. হতবুদ্ধি বা বিহ্বল অবস্হা (ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে পড়ল)।
ভ ভ্যাজরভ্যাজর ভ্যাজর-ভ্যাজর [ bhyājara-bhyājara ] বি. বাজে কথা বিরক্তিকরভাবে ক্রমাগত বলা; বাজে বকুনি (তোমার ভ্যাজর-ভ্যাজর শুনতে একটুও ভালো লাগছে না আমার)। [দেশি]।