ভ্রষ্টতা

ভ্রষ্টতা, ভ্রংশ বি. ভ্রষ্ট [ bhraṣṭa ] বিণ. 1 চ্যুত স্খলিত (লক্ষ্যভ্রষ্ট); 2 পতিত (কুলভ্রষ্ট, স্হানভ্রষ্ট); 3 বিচ্ছিন্ন (যূথভ্রষ্ট); 4 ধর্মবিরুদ্ধ; 5 দুষ্ট, দোষযুক্ত; 6 নষ্ট, ব্যাভিচারী (ভ্রষ্টাচার)। [সং √ ভ্রন্শ্ + ত]

ভ্রষ্টাচার

ভ্রষ্টাচার বি. 1 ব্যভিচার; 2 দুর্নীতি, কদাচার; 3 ধর্মপথ থেকে বিচ্যুতি।

ভ্রষ্ট

ভ্রষ্ট [ bhraṣṭa ] বিণ. 1 চ্যুত স্খলিত (লক্ষ্যভ্রষ্ট); 2 পতিত (কুলভ্রষ্ট, স্হানভ্রষ্ট); 3 বিচ্ছিন্ন (যূথভ্রষ্ট); 4 ধর্মবিরুদ্ধ; 5 দুষ্ট, দোষযুক্ত; 6 নষ্ট, ব্যাভিচারী (ভ্রষ্টাচার)। [সং √ ভ্রন্শ্ + ত] বি. ভ্রষ্টতা, ভ্রংশ। ভ্রষ্টা বিণ. (স্ত্রী.) ব্যভিচারিণী। ভ্রষ্টাচার বি. 1 ব্যভিচার; 2 দুর্নীতি, কদাচার; 3 ধর্মপথ থেকে বিচ্যুতি।

ভ্রমান্ধতা

ভ্রমান্ধতা বি. ভ্রমান্ধ [ bhramāndha ] বিণ. ভ্রান্তির জন্য বুদ্ধি আচ্ছন্ন হয়েছে এমন (ভ্রমান্ধ ব্যক্তি)। [সং ভ্রম + অন্ধ]।

ভ্রমান্ধ

ভ্রমান্ধ [ bhramāndha ] বিণ. ভ্রান্তির জন্য বুদ্ধি আচ্ছন্ন হয়েছে এমন (ভ্রমান্ধ ব্যক্তি)। [সং ভ্রম + অন্ধ]। বি. ভ্রমান্ধতা।

ভ্রমা

ভ্রমা [ bhramā ] ক্রি. (কাব্যে) ঘোরা, বেড়ানো। [সং √ ভ্রম্ + বাং আ]। ভ্রমানো ক্রি বি. ভ্রমণ করানো।

ভ্রমরী

ভ্রমরী স্ত্রী. ভ্রমর [ bhramara ] বি. (কাব্যে.) ভ্রমরা বি. 1 ভোমরা; 2 মৌমাছি। [সং √ ভ্রম্ + অর]।

ভ্রমরকৃষ্ণ

ভ্রমরকৃষ্ণ বিণ ভ্রমণের মতো গাঢ় ও উজ্জ্বল কালো রঙ্গের (ভ্রমরকৃষ্ণ শাড়ি)।