ভরা
ভরা [ bharā ] ক্রি. 1 পূর্ণ করা (দুধ দিয়ে বালতি ভরছে, ‘চেয়ে থাকি আঁখি ভরে’, প্রাণ ভরে গান শোনো); 2 পরিপূর্ণ হওয়া (জিনিসপত্রে ঘরটা ভরে গেছে, এতেও পেট ভরল না?); 3 ভরতি করা, পোরা (থলিতে জিনিস ভরো)। ☐ বি. ভরতি করা, ভরাট করা (‘মঙ্গলঘট হয়নি যে ভরা’: রবীন্দ্র, বোতলে তেল ভরা শেষ হয়নি)। ☐ বিণ. ভরতি, পূর্ণ (ভরা নদী, ভরা শ্রাবণ, ভরা জোয়ার, গোয়াল-ভরা গোরু, ভরা সাঁঝ)। [সং. √ ভৃ + বাং. আ]। ভরাট বি. পূর্তি; পূরণ (গর্ত ভরাট করা)। ☐ বিণ. পূর্ণ, পূরিত। ভরাডুবি বি. ভরা নৌকো বা বোঝাই নৌকো ডুবে যাওয়া; (আল.) সমূহ সর্বনাশ। ভরানো ক্রি. বি....