ভাগা

ভাগা1 [ bhāgā1 ] বি. পৃথক পৃথক ভাগ (মাছের ভাগাগুলোর মধ্যে একটা বেছে নাও)। [বাং. ভাগ2 + আ]। ভাগা2 [ bhāgā2 ] ক্রি. বি. পালানো (চাকরটা ভেগেছে)। [হি. ভাগ্না]। ভাগানো ক্রি. তাড়িয়ে দেওয়া (কুকুরগুলোকে ভাগাও, ভিখিরিকে ভাগিয়ে দিল)। ☐ বি. উক্ত অর্থে (ভিখিরিকে ওভাবে ভাগানো উচিত হল না)। ☐ বিণ. তাড়ানো হয়েছে এমন।

ভাগনে

ভাগনা, ভাগনে বি. ভগিনীর ছেলে, ছোটো বোনের বা দিদির ছেলে। [< সং. ভাগনেয়]। ভাগনি .স্ত্রী।

ভাগনা

ভাগনা, ভাগনে [ bhāgani ] বি. ভগিনীর ছেলে, ছোটো বোনের বা দিদির ছেলে। [< সং. ভাগনেয়]। ভাগনি .স্ত্রী।

ভাগনি

ভাগনি [ bhāgani ] বি. ভগিনীর কন্যা, ছোটো বোনের বা দিদির মেয়ে। [< সং. ভাগিনেয়ী]। পুং. ভাগনা, ভাগনে।

ভাগশেষ

ভাগশেষ বি. (গণি.) ভাগ করবার পর রাশির যে অংশ অবশিষ্ট থাকে।

ভাগফল

ভাগফল বি. এক রাশিকে অপর এক রাশি দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, quotient.