ভাবালুতা

ভাবালুতা বি. ভাবালু বিণ. ভাবুক, ভাবপ্রবণ, কল্পনাপ্রবণ (কবিরা স্বভাবতই একটু ভাবালু হন)।

ভাবালু

ভাবালু বিণ. ভাবুক, ভাবপ্রবণ, কল্পনাপ্রবণ (কবিরা স্বভাবতই একটু ভাবালু হন)। বি. ভাবালুতা।

ভাবার্থ

ভাবার্থ বি. নিগূঢ় অর্থ, মর্ম, মূল অর্থ; তাত্পর্য (কবিতার ভাবার্থ)।

ভাবাবেশ

ভাবাবেগ, ভাবাবেশ বি. হৃদয়াবেগজনিত বিহ্বলতা, ভাবের উদ্রেক বা সঞ্চার, মুগ্ধতা।

ভাবাবেগ

ভাবাবেগ, ভাবাবেশ বি. হৃদয়াবেগজনিত বিহ্বলতা, ভাবের উদ্রেক বা সঞ্চার, মুগ্ধতা।

ভবাপন্ন

ভবাপন্ন বিণ. ভাবযুক্ত, ভাবযুক্ত (পাশ্চাত্য ভাবাপন্ন)।

ভাবান্তর

ভাবান্তর বি. মানসিক অবস্হার পরিবর্তন (তার কোনো ভাবান্তর দেখলাম না)।

ভাবানুষঙ্গ

ভাবানুষঙ্গ বি. কোনো এক বিষয় চিন্তার সময় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের চিন্তা বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে চিন্তার উদয়, association of ideas.

ভাবাত্মক

ভাবাত্মক বিণ. ভাবপূর্ণ, ভাবময়; ভাবপ্রকাশক।

ভাবমূর্তি

ভাবমূর্তি বি. ধ্যন বা কল্পনার দ্বারা রচিত মূর্তি, image.