ভারাক্রান্ত

ভারাক্রান্ত বিণ. 1 ভারের আধিক্যযুক্ত (অশ্রুভারাক্রান্ত নয়ন); 2 চিন্তাক্লিষ্ট বা দুঃখক্লিষ্ট (ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে বিদায় জানালাম)।

ভারসাম্য

ভারসাম্য বি. 1 বিভিন্ন দিকের ওজনের সমতা; 2 মানসিক স্হৈর্য বা অবিচলতা; 3 দুই পক্ষের শক্তির সমতা, balance of power. ভারহীন বিণ. হালকা।

ভারসহ

ভারসহ বিণ. ওজন বা ভার সহ্য করতে পারে এমন।

ভারবাহী

ভারবাহ, ভারবাহক, ভারবাহী (-হিন্) বিণ. ওজন বা বোঝা বহন করে এমন (ভারবাহী পশু)।

ভারবাহক

ভারবাহ, ভারবাহক, ভারবাহী (-হিন্) বিণ. ওজন বা বোঝা বহন করে এমন (ভারবাহী পশু)।

ভারবাহ

ভারবাহ, ভারবাহক, ভারবাহী (-হিন্) বিণ. ওজন বা বোঝা বহন করে এমন (ভারবাহী পশু)।

ভারপ্রাপ্ত

ভারপ্রাপ্ত বিণ. দায়িত্ব পেয়েছে এমন, দায়িত্বযুক্ত (ভারপ্রাপ্ত অফিসার)।