ভ ভালোমন্দ ভালোমন্দ বি. 1 শুভাশুভ; মঙ্গলামঙ্গল; 2 একঘেয়েমি থেকে মুক্তি দেয় এমন জিনিস, ভালো জিনিস (বন্ধুর বাড়ি গিয়ে ভালোমন্দ খেয়েছে)।
ভ ভালো হওয়া ভালো হওয়া ক্রি. বি. 1 রোগমুক্ত হওয়া; 2 অসত্ থেকে সত্ হওয়া (বিপথে গিয়েছিল, এখন ভালো হয়েছে); 3 মঙ্গল বা উপকার হওয়া (ভগবান করুন, তোমার যেন ভালো হয়)।
ভ ভালো লাগা ভালো লাগা ক্রি. বি. 1 উত্তম তৃপ্তিকর বা স্বাদু মনে হওয়া; 2 সুস্হ বোধ করা (আজ অনেকটা ভালো লাগছে)।
ভ ভালো কথা ভালো কথা বি. হিতবাক্য, উপকারী বা উত্কৃষ্ট উপদেশ। ☐ অব্য. হঠাত্ মনে পড়ল-এই ভাবসূচক উক্তি (ভালো কথা, তুমি কবে দিল্লি যাবে?)।
ভ ভালো জ্বালা ভালো আপদ, ভালো জ্বালা — বিরক্তি কষ্ট প্রভৃতি সূচক উক্তি বিশেষ (ভালো আপদ, আমি আবার ওকথা কখন বললাম?)।