ভাষাতত্ত্ব

ভাষাতত্ত্ব, ভাষাবিজ্ঞান বি. ভাষার উদ্ভব, বিকাশ ও প্রকৃতি সম্বন্ধীয় তত্ত্ব বা বিজ্ঞান, philology, linguistics.

ভাষ্যকার

ভাষ্যকার বি. যে ব্যাখ্যা করে, ব্যাখ্যাকার, ব্যাখ্যাতা।

ভাষ্য

ভাষ্য [ bhāṣya ] বি. 1 ব্যাখ্যা; 2 সূত্রের ব্যাখ্যা বা ব্যাখ্যাগ্রন্হ (গীতাভাষ্য); 3 খেলা ইত্যাদির ধারাবিবরণী। ☐ বিণ. কথনীয়। [সং. √ ভাষ্ + য]। ভাষ্যকার বি. যে ব্যাখ্যা করে, ব্যাখ্যাকার, ব্যাখ্যাতা।

ভাষিনী

ভাষিনী (রূঢ়ভাষিণী) স্ত্রী. -ভাষী [ -bhāṣī ] (-র্ষিন্) বিণ. ভাষা ব্যবহারকারী, ভাষক, কথক (হিন্দিভাষী, রূঢ়ভাষী)। [সং. √ ভাষ্ + ইন্]।

ভাষী

-ভাষী [ -bhāṣī ] (-র্ষিন্) বিণ. ভাষা ব্যবহারকারী, ভাষক, কথক (হিন্দিভাষী, রূঢ়ভাষী)। [সং. √ ভাষ্ + ইন্]। স্ত্রী. ভাষিনী (রূঢ়ভাষিণী)।

ভাষাভাষী

ভাষাভাষী বিণ. কোনো-একটি ভাষায় কথা বলে এমন (হিন্দি ভাষাভাষী মানুষের কথাও ভাবতে হবে)।

ভাষাবিদ

ভাষাবিদ বিণ. ভাষা সম্বন্ধে বিশেষজ্ঞ।

ভাষান্তরিত

ভাষান্তরিত বিণ. অনূদিত, তর্জমা করা হয়েছে এমন (কবিতাটি ইংরেজিতে ভাষান্তরিত করা হয়েছে)।

ভাষান্তর

ভাষান্তর বি. 1 এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ; 2 অন্য ভাষা।

ভাষাজ্ঞান

ভাষাজ্ঞান বি. ভাষা সম্বন্ধে বোধ বা পাণ্ডিত্য।