ভাসা
ভাসা [ bhāsā ] ক্রি. 1 জল বা বায়ুর উপর ভর করে থাকা বা সঞ্চরণ করা (আকাশে মেঘ ভাসছে, কাগজটা জলে ভাসছে); 2 ডুবে না যাওয়া (শোলা জলে ভাসছে); 3 উদিত হওয়া (কথাটা মনে ভাসছে); 4 প্লাবিত হওয়া (বন্যায় গ্রাম ভাসছে, চোখের জলে বুক ভেসে যায়); 5 প্রবাহিত হওয়া (সুর ভেসে আসছে); 6 সহায়হীন হওয়া (বাপ মরলে ছেলেটা ভেসে যাবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. ভাসন্ত; প্লাবিত (বন্যায় ভাসা গ্রাম)। [সং. √ ভাস্ + বাং. আ]। ভাসান বি. 1 নদী বা জলাশয়ে বিসর্জন (দুর্গাপ্রতিমার ভাসান); 2 মনসা দেবীর কাহিনি-অবলম্বনে পালাগান (মনসার ভাসান শুনতে যাবে); 3 ভাসন্ত অবস্হা। ভাসানো...
ভিক্ষা
ভিক্ষা [ bhikṣā ] বি. 1 প্রার্থনা, যাচ্ঞা (প্রাণ ভিক্ষা চাওয়া); 2 দরিদ্র ও নিঃস্ব ব্যক্তি কর্তৃক অন্যের কাছ থেকে পয়সা চালডাল বস্ত্র ইত্যাদি দয়ার দান চাওয়া; 3 দয়ার দান। [সং. √ ভিক্ষ্ + অ + আ]। ভিক্ষাচর্যা বি. ভিক্ষাবৃত্তি, ভিক্ষা চাওয়া, ভিক্ষা চাওয়ার পেশা। ভিক্ষাজীবী, ভিক্ষোপ-জীবী বিণ. ভিক্ষাকারী, ভিক্ষা করে যা পাওয়া যায় তাই দিয়ে জীবিকানির্বাহকারী। স্ত্রী. ভিক্ষাজীবিনী, ভিক্ষোপজীবিনী। ভিক্ষান্ন বি. ভিক্ষাকরে যে অন্ন পাওয়া গেছে। ভিক্ষাপাত্র বি. ভিক্ষালব্ধ বস্তু রাখবার পাত্র। ভিক্ষাপুত্র বি. ব্রাহ্মণের পইতের সময় ব্রতভিক্ষা গ্রহণ করে পুত্রস্হানীয় হয়েছে এমন ব্রাহ্মণবালক। ভিক্ষাবৃত্তি–ভিক্ষাচর্যা -র অনুরূপ। ভিক্ষামা বি. উপনয়নে যে নারী ভিক্ষা দেন। ভিক্ষার্থী বিণ. ভিক্ষাপ্রার্থী, যে ভিক্ষা...
ভাষাতাত্ত্বিক
ভাষাতাত্ত্বিক বিণ. ভাষাতত্ববিষয়ক (ভাষাতাত্ত্বিক অনুসন্ধান, ভাষাতাত্বিক বিশ্লেষণ)। ☐ বিণ. ভাষতাত্ত্বে পারংগম ব্যক্তি, linguist.
ভাষাবিজ্ঞান
ভাষাতত্ত্ব, ভাষাবিজ্ঞান বি. ভাষার উদ্ভব, বিকাশ ও প্রকৃতি সম্বন্ধীয় তত্ত্ব বা বিজ্ঞান, philology, linguistics.