ভ ভাস্বতী ভাস্বতী [ bhāsbatī ] বিণ. বি. (স্ত্রী.) ভাস্বান [ bhāsbāna ] (-স্বত্) বিণ. দীপ্তিমান, উজ্বল। ☐ বি. সূর্য। [সং. √ ভাস্ + বত্]। ভাস্বর বিণ. দীপ্তিমান, উজ্জ্বল (সূর্যের ভাস্বর রশ্মি)। [সং. √ ভাস্ + বর]।
ভ ভাস্কর ভাস্কর [ bhāskara ] বি. 1 সূর্য 2 ধাতু পাথর প্রভৃতি দিয়ে মূর্তি নির্মাণকারী শিল্পী। [সং. ভাস্ + √ কৃ + অ]। ভাস্কর্য বি. ধাতু পাথর প্রভৃতি দিয়ে মূর্তি নির্মাণের শিল্প।