ভিত্তিপ্রস্তর

ভিত্তিপ্রস্তর বি. বনিয়াদ তৈরির সময় প্রথম যে পাথর বা ইট স্হাপন করা হয়।

ভিত্তি

ভিত্তি [ bhitti ] বি. 1 ভিত, বনিয়াদ, (সুদৃঢ় ভিত্তি স্হাপন করা, সমাজের ভিত্তি); 2 দেওয়াল; 3 মূল, কারণ (অভিযোগ ভিত্তিহীন)। [সং. √ ভিদ্ + তি]। ভিত্তিপ্রস্তর বি. বনিয়াদ তৈরির সময় প্রথম যে পাথর বা ইট স্হাপন করা হয়। ভিত্তিভূমি বি. যে ভূমি জুড়ে ভিত তৈরি করা হয়। ভিত্তিমূল বি. বনিয়াদের যে অংশ মাটির নীচে থাকে। ভিত্তিহীন বিণ. কারণহীন, অমূলক। -ভিত্তিক বিণ. (সমাসের উত্তরপদে) ভিত্তি বা মূলবিশিষ্ট (আদর্শভিত্তিক কর্মসূচী, ব্যক্তিভিত্তিক আন্দোলন)।

ভিতরে ভিতরে

ভিতরে ভিতরে ক্রি-বিণ. তলে তলে, গোপনে (ভিতরে ভিতরে সে প্ল্যান আঁটছিল)।

ভিতরকার

ভিতরকার বিণ. ভিতরের, মধ্যের (ঘরের ভিতরকার জিনিসপত্র)।

ভিতর

ভিতর [ bhitara ] বি. অভ্যন্তর, মধ্য (বনের ভিতরে, এক মাসের ভিতর)। ☐ বিণ. অভ্যন্তরস্হ, মধ্যের, মধ্যবর্তী (ভিতর মহল, ভিতরদিক)। [প্রাকৃ. ভিত্তর]। ভিতরকার বিণ. ভিতরের, মধ্যের (ঘরের ভিতরকার জিনিসপত্র)। ভিতরবাড়ি বি. অন্দরমহল। ভিতরে ভিতরে ক্রি-বিণ. তলে তলে, গোপনে (ভিতরে ভিতরে সে প্ল্যান আঁটছিল)।

ভিড়ভাট্টা

ভিড়ভাট্টা বি. (কথ্য) খুব ভিড়, বিরক্তিকর জনসমাবেশ বা লোকের ঠাসাঠাসি (আমি ভিড়ভাট্টা এড়িয়ে চলি)।

ভিড়

ভিড় [ bhiḍ় ] বি. বহুলোকের এক জায়গায় বিশৃঙ্খল সমাবেশ, ঠাসাঠাসি, জনতা (রাস্তায় খুব ভিড়)। [দেশি]। ভিড়ভাট্টা বি. (কথ্য) খুব ভিড়, বিরক্তিকর জনসমাবেশ বা লোকের ঠাসাঠাসি (আমি ভিড়ভাট্টা এড়িয়ে চলি)।

ভিজে বেড়াল

ভিজে বেড়াল (আল.) দেখতে নিরীহ হলেও আসলে দুষ্ট প্রকৃতির লোক।

ভিজে

ভিজে [ bhijē ] বিণ. জলের সংস্পর্শে এসে নরম ও জলসিক্ত হয়েছে এমন। [বাং. √ ভিজ্]। ভিজে বেড়াল (আল.) দেখতে নিরীহ হলেও আসলে দুষ্ট প্রকৃতির লোক।