ভীরু

ভীরু [ bhīru ] বিণ. ভয়শীল, ভিতু, সহজেই ভয় পায় এমন। [সং. √ ভী + রু]। ভীরুক বিণ. ভীরু, ভয়শীল। ভীরুতা বি. ভয়শীলতা, সহজেই বা অল্পেই ভয় পাওয়া।

ভীষিতা

ভীষিতা স্ত্রী. ভীষিত [ bhīṣita ] বিণ. ভয় দেখানো হয়েছে এমন। [সং. √ ভী + ণিচ্ + ত]।

ভীষিত

ভীষিত [ bhīṣita ] বিণ. ভয় দেখানো হয়েছে এমন। [সং. √ ভী + ণিচ্ + ত]। স্ত্রী. ভীষিতা।

ভিস্তি

ভিস্তি [ bhisti ] বি. 1 জল বয়ে নিয়ে যাবার জন্য ব্যবহৃত চামড়ার থলিবিশেষ, মশক (ভিস্তিতে করে জল নেওয়া); 2 মশকে করে যে-ব্যক্তি জল বহন ও সরবরাহ করে। [ফা. বিহিশত্]। ভিস্তিওয়ালা বি. যে-ব্যক্তি মশকে করে জল বহন ও সরবরাহ করে (‘রোগা এক ভিস্তিওয়ালা’: সু. রা)।

ভিষক

ভিষক [ bhiṣaka ] (-ষজ্) > ষক্) বি. চিকিত্সক; বৈদ্য। [সং. √ ভিষজ্ + ক্বিপ্। বিণ. ভেষজ।

ভির্মি

ভিরমি, ভির্মি [ bhirami, bhirmi ] বি. হঠাত্ মাথা ঘুরে যাওয়া বা তজ্জনিত মূর্ছা (ভিরমি খেয়ে পড়ল)। [সং. ভ্রমি]।

ভিরমি

ভিরমি, ভির্মি [ bhirami, bhirmi ] বি. হঠাত্ মাথা ঘুরে যাওয়া বা তজ্জনিত মূর্ছা (ভিরমি খেয়ে পড়ল)। [সং. ভ্রমি]।