ভুক্ত [ bhukta ] বিণ. 1 খাওয়া হয়েছে এমন (ভুক্তাবশেষ); 2 ভোগ করা হয়েছে এমন; 3 অন্তর্ভুক্ত, অভ্যন্তরে আছে এমন (দলভুক্ত)। [সং. √ ভূজ্ + ত]। ভুক্তভোগী (-গিন্) বিণ. বি. পূর্বে যে ভোগ করেছে বা কষ্ট পেয়েছে এমন। ভুক্তাবশেষ বি. খাওয়ার পরে যা অবশিষ্ট থাকে বা পড়ে থাকে। বিণ. ভুক্তাবশিষ্ট।