ভোলানো
ভুলানো, ভোলানো [ bhulānō, bhōlānō ] ক্রি. 1 ভুল করানো; 2 বিস্মৃত করানো (ব্যাথা ভুলানো); 3 মুগ্ধ করানো (‘আমার নয়ন ভুলানো এলে’: রবীন্দ্র)। ☐ বি. উক্ত অর্থে (আমাকে ভুলানো অত সহজ নয়)। ☐ বিণ. যে বা যা ভুলাতে বা মুগ্ধ করতে পারে (ছেলেভুলানো ছড়া)। ভুলো, ভোলা বিণ. প্রায়ই ভুল করে বা ভুলে যায় বা বিস্মৃত হয় এমন (ভুলো লোক, ভোলা মন)।
ভুলানো

ভুবন
ভুবন [ bhubana ] বি. 1 পুরাণে বর্ণিত সপ্তস্বর্গ ও সপ্তপাতাল এই চতুর্দশ লোক; 2 জগত্, পৃথিবী। [সং. √ ভূ + অন। ভুবনজয়ী (-য়িন্) বিণ. ভুবনকে জয় করেছে এমন। ভুবনবিখ্যাত বিণ. সারা পৃথিবীতে বিখ্যাত, বিশ্ববিখ্যাত। ভুবনমোহন বিণ. সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করে এমন। স্ত্রী. ভুবনমোহিনী। ভুবনেশ্বর বি. 1 ত্রিভুবনের অধিপতি 2 ঈশ্বর; 3 ওড়িশা রাজ্যের রাজধানী 4 ওই স্হানের শিবলিঙ্গবিশেষ। ভুবনেশ্বরী বি. (স্ত্রী.) 1 সারা পৃথিবীর অধিশ্বরী; 2 দশমহাবিদ্যার অন্যতমা।