ভূমিষ্ঠ

ভূমিষ্ঠ [ bhūmiṣṭha ] বিণ. 1 প্রসূত (সন্তান ভূমিষ্ট হল); 2 ভূমিতে পতিত; 3 ভূলুণ্ঠিত (ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল)। [সং. ভূমি + √ স্হা + অ]। স্ত্রী. ভূমিষ্ঠা।

ভূমিকা

ভূমিকা [ bhūmikā ] বি. 1 মুখবন্ধ, সূচনা (আর ভূমিকা না করে আসল কথাটা বলো) 2 প্রস্তাবনা (বইয়ের ভূমিকা); 3 বেশধারণ; রূপান্তর-পরিগ্রহ; 4 অভিনয়ের অংশ বা চরিত্র (রামের ভূমিকায় অভিনয় করেছে)। [সং. ভূমি + ক + আ]।

ভূমিসাত

ভূমিসাত্, ভূমিসাত, ভূমিসাৎ বিণ. ভূমিতে পতিত; মাটির সঙ্গে মিশে গেছে এমন (ঘরবাড়ি সব ভূমিসাত্ হয়ে গেছে)।

ভূয়িষ্ট

ভূয়িষ্ট [ bhūẏiṣṭa ] বিণ. প্রচুর, অনেক বহুল। [সং. বহু + ইষ্ট]। বি. ভূয়িষ্টতা।

ভূয়োদর্শিতা

ভূয়োদর্শন, ভূয়োদর্শিতা বি. অনেক দেখেশুনে যে অভিজ্ঞতা লাভ হয়।

ভূয়োদর্শন

ভূয়োদর্শন, ভূয়োদর্শিতা বি. অনেক দেখেশুনে যে অভিজ্ঞতা লাভ হয়।

ভূয়সী

ভূয়সী বিণ. প্রচুর, বহুল (ভূয়সী প্রশংসা করা হল)।

ভূয়ঃ

ভূয়ঃ [ bhūẏḥ ] (-য়স্) ক্রি-বিণ. 1 পুনরায়, আবার; 2 প্রচুর, খুব। [সং. বহু + ঈয়স্]। ভূয়সী বিণ. প্রচুর, বহুল (ভূয়সী প্রশংসা করা হল)। ভূয়োদর্শন, ভূয়োদর্শিতা বি. অনেক দেখেশুনে যে অভিজ্ঞতা লাভ হয়। ভূয়োভূয় ক্রি-বিণ. পুনঃপুন, বারবার।

ভূম্যধিকারিণী

ভূম্যধিকারিণী স্ত্রী. ভূম্যধিকারী [ bhūmyadhi-kārī ] (-রিন্) বি. জমিদার, ভূস্বামী। [সং. ভূমি + অধিকারী]।