ভৃগু
ভৃগু [ bhṛgu ] বি. 1 পর্বতের উপরের সমতলস্হান: 2 পর্বতের ঢালু জায়গা; 3 অতি উঁচু স্হান; 3 পৌরাণিক মুনিবিশেষ। [সং. √ ভ্রস্জ্ + উ (নি.)]। ভৃগুপতন বি. পর্বতের উপর থেকে পতন। ভৃগুপদচিহ্ন বি. (পুরাণে) বিষ্ণুর বুকে ভৃগুমুনির পদাঘাতের চিহ্ন। ভৃগুবার, ভৃগুবাসর বি. শুক্রবার। ভৃগুসুত বি. ভৃগুর পুত্র পরশুরাম।