ভ ভৃত ভৃত [ bhṛta ] বিণ. 1 পালিত (পরভৃত); 2 পূর্ণ। [সং. √ ভৃ + ত]। ভৃতক বিণ. বেতনগ্রহণকারী। ☐ বি. বেতন। ভৃতি বি. 1 বেতন; 2 পালন, ভরণপোষণ; 3 পূরণ। ভৃতিভুক (-ভুজ্) বিণ. বেতনগ্রহণকারী, বেতনভোগী।
ভ ভৃঙ্গ ভৃঙ্গ [ bhṛṅga ] বি. 1 ভ্রমর, ভোমরা; 2 ফিঙে পাখি। [সং. √ ভৃ + গ (ন্ আগম)]। ভৃঙ্গরাজ বি. কেশরাজ, কেশবর্ধক শাকবিশেষ। ভৃঙ্গরোল বি. ভিমরুল।
ভ ভেংচানো ভেংচানো [ bhēñcānō ] ক্রি. বি. মুখ বিকৃত করে বিদ্রুপ করা; রাগ বা ঠাট্টা প্রকাশের জন্য মুখ বিকৃত করা বা মুখভঙ্গি করা। [ভেঙানো দ্র]। ভেংচি বি. মুখভঙ্গি, রাগ ঠাট্টা প্রভৃতি প্রকাশের জন্য মুখের বিকৃতি (ভেংচি কাটা)।