ভেটেরখানা

ভেটেরখানা [ bhēṭēra-khānā ] বি. 1 সরাই, চটি (ভেটেরাখানায় বসে বিশ্রাম নেওয়া); 2 (আল.) হট্টগোলের স্হান, যেখানে খুব হইচই হয় (তোমরা যে এখানে ভেটেরাখানা বসিয়ে দিয়েছ)। [হি. ভাটিয়ারা + ফা. খানা]।

ভেটা

ভেটা [ bhēṭā ] ক্রি. (বর্ত. অপ্র.) সাক্ষাত্ করা বা পাওয়া; মিলিত হওয়া (‘ভেটিবারে চাই’)। [হি. ভেট + বাং. আ]।

ভেজাল

ভেজাল1 [ bhējāla1 ] বি. 1 যে খারাপ জিনিস অন্য ভালো জিনিসের সঙ্গে মিশানো হয়; 2 খারাপ জিনিসের মিশ্রণ (মশলায় ভেজাল, তেলে ভেজাল)। ☐ বিণ. নিকৃষ্ট জিনিস মেশানো হয়েছে এমন, খাঁটি বা বিশুদ্ধ নয় এমন (ভেজাল তেল, ভেজাল মশলা)। [দেশি]। ভেজাল2 [ bhējāla2 ] দ্র ভ্যাজাল।

ভেজা

ভেজা1 [ bhējā1 ] ক্রি. পাঠানো। [হি. √ ভেজ]। ভেজা2 [ bhējā2 ] ক্রি. ভেজানো। [প্রাকৃ. √ ভিজ্জ]। ভেজানো ক্রি. বি. দরজা ইত্যাদি আলতো করে বন্ধ করা, দরজার কপাট খিল না দিয়ে জোড়া লাগানো। ☐ বিণ. উক্ত অর্থে (ভেজানো দরজা)।

ভ্যাঙানো

ভেঙানো, ভ্যাঙানো [ bhēṅānō, bhyāṅānō ] ক্রি. বি. ভেংচানো, মুখভঙ্গি করা। [বাং. √ ভেঙা]।

ভেঙানো

ভেঙানো, ভ্যাঙানো [ bhēṅānō, bhyāṅānō ] ক্রি. বি. ভেংচানো, মুখভঙ্গি করা। [বাং. √ ভেঙা]।

ভেকো

ভেকো [ bhōkō ] বিণ. 1 বোকা, নির্বোধ; 2 হতবম্ব, হতবুদ্ধি, ঘাবড়ে গেছে এমন (এমন ভেকো বনে গেলে কেন?)। [দেশি-তু. ভ্যাবাচ্যাকা]।

ভেকী

ভেকী স্ত্রী. ভেক1 [ bhēka1 ] বি. 1 সন্ন্যাসী বা বৈরাগীর ধর্ম; 2 বৈরাগীর বেশ; 3 ছদ্মবেশ (ভেক ধরা)। [< সং. ভৈক্ষ্য]। ভেক2 [ bhēka2 ] বি. ব্যাং। [সং. √ ভী + ক]।

ভেকধারী

ভেকধারী (-রিন্) বিণ. 1 ছদ্মবেশ ধারণকারী; 2 সংসার ত্যাগ করে বৈরাগ্য অবলম্বন করেছে এমন।

ভেক

ভেক1 [ bhēka1 ] বি. 1 সন্ন্যাসী বা বৈরাগীর ধর্ম; 2 বৈরাগীর বেশ; 3 ছদ্মবেশ (ভেক ধরা)। [< সং. ভৈক্ষ্য]। ভেকধারী (-রিন্) বিণ. 1 ছদ্মবেশ ধারণকারী; 2 সংসার ত্যাগ করে বৈরাগ্য অবলম্বন করেছে এমন। ভেক2 [ bhēka2 ] বি. ব্যাং। [সং. √ ভী + ক]। স্ত্রী. ভেকী।