ভেরেন্ডা ভাজা

ভেরেন্ডা ভাজা ক্রি. বি. (আল.) বাজে কাজে বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা; কিছু আয় না করে ঘুরে বেড়ানো।

ভেরেন্ডা

ভেরেন্ডা [ bhērēnḍā ] বি. এরণ্ড বা রেড়িগাছ। [< সং. এরণ্ড]। ভেরেন্ডা ভাজা ক্রি. বি. (আল.) বাজে কাজে বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা; কিছু আয় না করে ঘুরে বেড়ানো।

ভেবড়ানো

ভেবড়ানো ক্রি. বি. ভয় বিস্ময় প্রভৃতিতে বিহ্বল বা হতবাক হওয়া, ঘাবড়ে যাওয়া। বিণ. উক্ত অর্থে।

ভেবড়া

ভেবড়া [ bhēbaḍ়ā ] ক্রি. ভেবড়ানো [দেশী.]। ভেবড়ানো ক্রি. বি. ভয় বিস্ময় প্রভৃতিতে বিহ্বল বা হতবাক হওয়া, ঘাবড়ে যাওয়া। বিণ. উক্ত অর্থে।

ভেপসা

ভেপসা [ bhēpasā ] ভ্যাপসা -র বানানভেদ।

ভৈক্ষ

ভৈক্ষ, ভৈক্ষ্য [ bhaikṣa, bhaikṣya ] বিণ. ভিক্ষা করে পাওয়া গেছে এমন, ভিক্ষালব্দ (ভৈক্ষ তণ্ডুল)। ☐ বি 1 সন্ন্যাসাশ্রম, ভিক্ষুধর্ম; 2 ভিক্ষালব্ধ অন্ন; 3 ভিক্ষা [সং. ভিক্ষা + অ, য]।

ভেস্তানো

ভেস্তানো ক্রি. বি. নষ্ট বা পণ্ড করা (ভেস্তে দিয়েছে)।

ভেদকারক

ভেদকারক, ভেদকারী (রিন্) বিণ. ভেদকের -এর অনুরূপ।

ভেদ্য

ভেদনীয়, ভেদ্য বিণ ভেদ করা যায় বা উচিত এমন (সূচিভেদ্য)।