ভোগাসক্তি

ভোগাসক্তি বি. ভোগাবিলাসের প্রতি আসক্তি বা তীব্র আকাঙ্ক্ষা।

ভোগাসক্ত

ভোগাসক্ত [ bhōgāsakta ] বিণ. ভোগবিলাসের অনুরক্ত, ভোগের বাসনাযুক্ত; ভোগে লিপ্ত। [সং. ভোগ+ আসক্ত]। ভোগাসক্তি বি. ভোগাবিলাসের প্রতি আসক্তি বা তীব্র আকাঙ্ক্ষা।

ভোগান্তি

ভোগান্তি বি. নিদারুণ কষ্ট বা দুর্ভোগ (ভোগান্তির চরম, ভোগান্তির একশেষ)।

ভোগবতী

ভোগবতী বি. (স্ত্রী.) পাতালের গঙ্গা।

ভোগদেহ

ভোগদেহ বি. (হিন্দু মতে মৃত্যুর পরে প্রেতপিণ্ড লাভের পর) জীবাত্মার সূক্ষ শরীর।

ভোগপিপাসা

ভোগতৃষ্ণা, ভোগপিপাসা বি. সুখ ও ঐশ্বর্য ভোগ করার প্রবল ইচ্ছা।

ভোগতৃষ্ণা

ভোগতৃষ্ণা, ভোগপিপাসা বি. সুখ ও ঐশ্বর্য ভোগ করার প্রবল ইচ্ছা।

ভোগ

ভোগ [ bhōga ] বি. 1 সুখ-দুঃখ আরাম প্রভৃতির অনুভূতি (সুখভোগ, দুর্ভোগ); 2 পরিণাম সহ্য করা (কর্মভোগ, ফলভোগ); 3 উপভোগ (বিষয়ভোগ, ভোগে লাগা); 4 ইন্দ্রিয়সুখ, ধনৈশ্বর্য (ভোগবাসনা, ভোগতৃষ্ণা); 5 উপভোগের বা ভোজনের বস্তু (সত্যনারায়ণের ভোগ); 6 সাপের ফণা; 7 সাপ [সং. √ ভুজ্ + অ]। ভোগতৃষ্ণা, ভোগপিপাসা বি. সুখ ও ঐশ্বর্য ভোগ করার প্রবল ইচ্ছা। ভোগদেহ বি. (হিন্দু মতে মৃত্যুর পরে প্রেতপিণ্ড লাভের পর) জীবাত্মার সূক্ষ শরীর। ভোগবতী বি. (স্ত্রী.) পাতালের গঙ্গা। ভোগবিলাস বি. পার্থিব সুখ ও ধন-ঐশ্বর্য ভোগ। ভোগরাগ বি. দেবতার বিবিধ নৈবেদ্য ও সানুরাগ পূজাবন্দনাদি।

ভোক্ত্রী

ভোক্ত্রী স্ত্রী. ভোক্তা [ bhōktā ] (-ক্তৃ). বিণ বি. ভোজনকারী; উপভোগকারী। [সং. √ ভুজ্ + তৃ]।

ভোক্তা

ভোক্তা [ bhōktā ] (-ক্তৃ). বিণ বি. ভোজনকারী; উপভোগকারী। [সং. √ ভুজ্ + তৃ]। স্ত্রী ভোক্ত্রী।