ভোট
ভোট1 [ bhōṭa1 ] বি. 1 (সং.) তিব্বত দেশ; 2 (বাং.) ভুটান দেশ। ☐বিণ. ভুটানদেশীয় (ভোটকম্বল)। [সং. √ ভুট্ + অ]। ভোটকম্বল বি. 1 ভোটানি কম্বল; 2 পশমের তৈরি রুক্ষ ও মোটা কম্বলবিশেষ। ভোট2 [ bhōṭa2 ] বি. 1 নির্বাচন; 2 নির্বাচিত করার জন্য মতদান। [ইং. vote]। ভোটকেন্দ্র বি. ভোট দেবার স্হান। ভোটপ্রার্থী (-র্থিন্) বিণ. বি. যে ভোট চায়, যে নির্বাচিত হবার জন্য নির্বাচকের ভোট চায়। ভোটাধিকার বি. কোনো প্রতিনিধিকে ভোট দেবার নাগরিক অধিকার। ভোটাভুটি বি. ভোট দেওয়া ও তত্সংক্রান্ত ব্যাপার। ভোটার বি. কাউকে নির্বাচিত করার জন্য যে ভোট দেয়, নির্বাচক, ভোটাদাতা।