ভ ভঞ্জা ভঞ্জা [ bhañjā ] (কাব্যে) ক্রি. ভঞ্জন করা, ভাঙা; দূর করা, ঘুচানো (‘দাসীর কলঙ্কভঞ্জ’: মধু)। [সং. √ ভন্জ্ + বাং. আ]।
ভ ভজকট ভজকট [ bhaja-kaṭa ] বি. ব্যাঘাত, ঝামেলা, ঝঞ্ঝাট, ফ্যাসাদ (জমিজমার বিক্রি নিয়ে ভজকট বেধেছে)। ☐ বিণ. জটিল ও ঝঞ্ঝাটপূর্ণ (সে এক ভজকট ব্যাপার)। [দেশি]।
ভ ভঙ্গিল ভঙ্গিল [ bhaṅgila ] বিণ. ১. ভঙ্গপ্রবণ, ভঙ্গুর; ২. ভাঁজযুক্ত (ভঙ্গিল পর্বত, folded mountain)। [সং. ভঙ্গ + ইল]।
ভ ভগবান ভগবান [ bhaga-bāna ] (-বত্) বি. পরমেশ্বর, ঈশ্বর। ☐ বিণ. ১. ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য – ছয়টি গুণসম্পন্ন; ২. পূজ্য, মান্য, শ্রদ্ধেয়। [সং. ভগ + বত্]। ভগবতী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। ☐ বিণ. ঐশ্বর্যাদি ছয় গুণসম্পন্না; পূজ্যা।
ভ ভগবদ্ভক্ত ভগবদ্ভক্ত [ bhaga-badbhakta ] বিণ. ভগবানের প্রতি ভক্তি আছে এমন, ঈশ্বরের প্রতি ভক্তিমান (ভগবদ্ভক্ত ধ্রুব)। [সং. ভগবত্ + ভক্ক্ত]। বি. ভগবদ্ভক্তি়।
ভ ভগবদ্গীতা ভগবদ্গীতা [ bhaga-bad-gītā ] বি. মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্মপর্বে যুদ্ধে অনাগ্রহী অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশাবলির সংকলনগ্রন্হ, গীতা। [সং. ভগবত্ + গীতা]।