বৃষ্টিবাদল

বৃষ্টিবাদল বি. বর্ষা, বর্ষাবাদল (বৃষ্টিবাদলে বাইরে না বেরোনোই ভালো)।

বৃষ্টি

বৃষ্টি [ bṛṣṭi ] বি. 1 মেঘ থেকে জলের পতন, বর্ষণ; 2 মেঘ থেকে পতিত জল (বৃষ্টিতে ভেজা); 3 উপর থেকে ছড়িয়ে দেওয়া (পুষ্পবৃষ্টি); 4 উপর থেকে বৃষ্টির মতো নীচে পড়া (পুষ্পবৃষ্টি)। [সং. √বৃষ্ + তি]। বৃষ্টিপাত বি. মেঘ থেকে বারিবর্ষণ। বৃষ্টিবাদল বি. বর্ষা, বর্ষাবাদল (বৃষ্টিবাদলে বাইরে না বেরোনোই ভালো)। বৃষ্টিবিন্দু বি. বৃষ্টির জলের ফোঁটা। বৃষ্টিমাপক যন্ত্র বি. যে যন্ত্রে বৃষ্টির পরিমাণ মাপা হয়। বৃষ্টিস্নাত বিণ. বৃষ্টির জলে সম্পূর্ণ সিক্ত। বৃষ্টিহীন বিণ. বৃষ্টি নেই এমন (এ-মাসে একটা বৃষ্টিহীন দিন পাওয়া গেল না)।

বৃষোতসর্গ

বৃষোতসর্গ (বৃষোত্সর্গ, বৃষোৎসর্গ) [ bṛṣōt-sarga ] বি. শ্রাদ্ধবিশেষ, যাতে শ্রাদ্ধকর্তা চারটি বত্সতরীসহ বৃষ উত্সর্গ করে ছেড়ে দেয়। [সং. বৃষ + উত্সর্গ]।

বৃষলী

বৃষলী বিণ. বি. (স্ত্রী.) 1 অনূঢ়া ঋতুমতী কন্যা; 2 বন্ধ্যা বা মৃতবত্সা নারী; 3 ঋতুমতী; 4 ব্যভিচারিণী।

বৃষল

বৃষল [ bṛṣala ] বি. শূদ্র। ☐ বিণ. 1 অধার্মিক; 2 পাপী, পতিত। [সং. বৃষ + √ লা + অ]। বৃষলী বিণ. বি. (স্ত্রী.) 1 অনূঢ়া ঋতুমতী কন্যা; 2 বন্ধ্যা বা মৃতবত্সা নারী; 3 ঋতুমতী; 4 ব্যভিচারিণী।

বৃষস্কন্ধ

বৃষস্কন্ধ বিণ. 1 ষাঁড়ের মতো স্হূল ও প্রশস্ত স্কন্ধবিশিষ্ট; 2 অতিশয় বলবান।