ব্রহ্মরন্ধ্র

ব্রহ্মরন্ধ্র বি. ব্রহ্মতালুর কেন্দ্র বা কেন্দ্রস্হিত ছিদ্র; জীবাত্মার শাস্ত্রোক্ত নিষ্ক্রমণপথ।

ব্রহ্মময়ী

ব্রহ্মময়ী বি. কালিকাদেবী, কালী (‘ব্রহ্মময়ী তারা তুমি’: রা. প্র.)।

ব্রহ্মবিহার

ব্রহ্মবিহার বি. (বৌ. শা.) সর্ব অবস্হায় বিশ্বজনীন মৈত্রী, করুণা মুদিতা অর্থাত্ অন্যের সুখে সুখবোধ ও উপেক্ষা-এই চারপ্রকাকার ভাবনা, যা বৌদ্ধমতে ব্রহ্মলোকে যাবার উপায়।

ব্রহ্মবাদিনী

ব্রহ্মবাদিনী স্ত্রী. ব্রহ্মবাদী (-দিন্) বিণ. 1 ব্রহ্মবিদ্যার প্রবক্তা; 2 বেদাধ্যায়ী; 3 ব্রহ্মজ্ঞানী; 4 একেশ্বরবাদী, কেবল ব্রহ্মের অস্তিত্বে বিশ্বাসী; 5 বৈদান্তিক।

ব্রহ্মবাদী

ব্রহ্মবাদী (-দিন্) বিণ. 1 ব্রহ্মবিদ্যার প্রবক্তা; 2 বেদাধ্যায়ী; 3 ব্রহ্মজ্ঞানী; 4 একেশ্বরবাদী, কেবল ব্রহ্মের অস্তিত্বে বিশ্বাসী; 5 বৈদান্তিক। স্ত্রী. ব্রহ্মবাদিনী।

ব্রহ্মবাদ

ব্রহ্মবাদ বি. 1 ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বে বিশ্বাস; 2 একেশ্বরবাদ, কেবল ব্রহ্মে বিশ্বাস।

ব্রহ্মশিরা

ব্রহ্মশির, ব্রহ্মশিরা বি. পুরাণোক্ত মহামন্ত্রবিশেষ।

ব্রহ্মশির

ব্রহ্মশির, ব্রহ্মশিরা বি. পুরাণোক্ত মহামন্ত্রবিশেষ।