বেদবিত

বেদবিত (বেদবিত, বেদবিৎ) বিণ. বি. বেদজ্ঞ, বেদ জানেন এমন।

বেদবাক্য

বেদবাক্য বি. 1 অবশ্যপালনীয় আদেশ; 2 অভ্রান্ত উক্তি, ধ্রুব সত্য।

বেদজ্ঞ

বেদজ্ঞ বিণ. বেদের বিষয়ে পণ্ডিত (বেদজ্ঞ ব্রাহ্মণ)।

বেদ

বেদ [ bēda ] বি. 1 হিন্দুদের প্রাচীনতম অপৌরুষেয় শাস্ত্রগ্রন্হ ও সাহিত্য যা ঋক্ সাম যজুঃ ও অথর্ব এই চার ভাগে বিভক্ত; প্রত্যক্ষ বা অনুমানে দ্বারা অনধিগম্য জ্ঞান যে-গ্রন্হে বিধৃত আছে; 2 বেদবাক্যতুল্য অমোঘ বা সত্যবাক্য (‘শূর্পণখা রাণ্ডীর কথা তোরে হল বেদ’: কৃত্তি.)। [সং. √ বিদ্ + অ]। বেদজ্ঞ বিণ. বেদের বিষয়ে পণ্ডিত (বেদজ্ঞ ব্রাহ্মণ)। বেদবাক্য বি. 1 অবশ্যপালনীয় আদেশ; 2 অভ্রান্ত উক্তি, ধ্রুব সত্য। বেদবিত (বেদবিত, বেদবিৎ) বিণ. বি. বেদজ্ঞ, বেদ জানেন এমন। বেদবিহিত বিণ. বেদের মতে উচিত এমন। বেদব্যাস বি. বেদের বিভাগকর্তা ব্যাসমুনি যিনি পরাশর ও সত্যবতীর পুত্র। বেদমন্ত্র বি. বেদের মন্ত্র। বেদমাতা (-তৃ) বি. গায়ত্রী।

বেথো

বেথুয়া, (কথ্য) বেথো [ bēthuẏā, (kathya) bēthō ] বি. ভোজ্য শাকবিশেষ। [দেশি তু. সং. বাস্তুক]।

বেথুয়া

বেথুয়া, (কথ্য) বেথো [ bēthuẏā, (kathya) bēthō ] বি. ভোজ্য শাকবিশেষ। [দেশি তু. সং. বাস্তুক]।

বেত্রাহত

বেত্রাহত বিণ. বেতের ছড়ির দ্বারা প্রহৃত।

বেত্রবতী

বেত্রবতী বিণ. (স্ত্রী.) বেত্রদণ্ডধারিণী। ☐ বি. প্রাচীন মালবদেশের নদীবিশেষ।