বেদান্ত

বেদান্ত [ bēdānta ] বি. 1 বেদের শেষভাগ বা জ্ঞানকাণ্ড, উপনিষদ; 2 বেদব্যাস কর্তৃক রচিত ব্রহ্মপ্রতিপাদক দর্শনশাস্ত্র। [সং. বেদ + অন্ত]। বেদান্তবাদ বি. বেদান্তদর্শনের মত। বেদান্তবাদী (-দিন্), বেদান্তী (-ন্তিন্), বৈদান্তিক বিণ. বেদান্তের মতাবলম্বী, যিনি বেদান্তের মত অনুসরণ করেন।

বেদানুশীলন

বেদানুশীলন [ bēdānu-śīlana ] বি. বেদের চর্চা। [সং. বেদ + অনুশীলন]।

বেদানা

বেদানা [ bēdānā ] বি. ক্ষুদ্রবীজযুক্ত উত্কৃষ্ট জাতের ডালিমবিশেষ। [ফা. বিহিদানা]।

বেদাধ্যয়ন

বেদাধ্যয়ন [ bēdādhyaẏana ] বি. বেদচর্চা, বেদ পাঠ বা অনুশীলন (অল্প বয়স থেকেই বেদাধ্যয়নে রত আছেন)। [সং. বেদ + অধ্যয়ন]। বেদ্যাধ্যায়ী (-য়িন্) বিণ. বেদচর্চাকারী; বেদপাঠে রত।

বেদাঙ্গ

বেদাঙ্গ [ bēdāṅga ] বি. শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ বেদের আনুষঙ্গিক এই ছয়প্রকার শাস্ত্র। [সং. বেদ + অঙ্গ]।

বেদাগ

বেদাগ [ bēdāga ] বিণ. 1 দাগহীন, চিহ্নহীন; 2 অচিহ্নিত; 3 নিষ্কলঙ্ক (বেদাগ চরিত্র); 4 সরকারিভাবে জরিপ করা হয়নি এমন (বেদাগ জমি)। [ফা. বে + দাগ]।

বেদড়া

বেদাঁড়া, বেদড়া [ bēdān̐ḍ়ā, bēdaḍ়ā ] বিণ. 1 রীতিবহির্ভূত, বেদস্তুর; 2 বিপরীত স্বভাববিশিষ্ট; 3 গোঁয়ার ও স্বেচ্ছাচারী; 4 দুষ্টস্বভাব। [ফা. বে + বাং. দাঁড়া-তু. ফা. বদরাহ্]।

বেদাঁড়া

বেদাঁড়া, বেদড়া [ bēdān̐ḍ়ā, bēdaḍ়ā ] বিণ. 1 রীতিবহির্ভূত, বেদস্তুর; 2 বিপরীত স্বভাববিশিষ্ট; 3 গোঁয়ার ও স্বেচ্ছাচারী; 4 দুষ্টস্বভাব। [ফা. বে + বাং. দাঁড়া-তু. ফা. বদরাহ্]।

বেদস্তুর

বেদস্তুর [ bēdastura ] বিণ. নিয়মবিরুদ্ধ বা প্রথাবিরুদ্ধ, নিয়মবহির্ভূত। [ফা. বে + দস্তুর]।