বেসিন

বেসিন [ bēsina ] বি. 1 নদীর অববাহিকা; 2 মুখ ধোয়ার গামলাজাতীয় পাত্রবিশেষ। [ইং. basin]।

বেসালি

বেসালি [ bēsāli ] বি. দুধ দোয়াবার জন্য বা জ্বাল দেবার জন্য মাটির হাঁড়ি বা ভাঁড়। [পো. vasilha]।

বেসামাল

বেসামাল [ bēsāmāla ] বিণ. 1 নিজেকে সামলাতে বা সংবরণ করতে পারে না এমন, অসংযত (বেসামাল অবস্হা); 2 অসাবধান। [ফা. বে + বাং. সামাল < হি. সঁভাল]।

বেসাতি

বেসাতি বি. 1 পণ্যদ্রব্য; 2 পণ্যবিক্রয় (রূপের বেসাতি)।

বেসাত

বেসাত [ bēsāta ] বি. পণ্যদ্রব্য। [আ. বিসাত্]। বেসাতি বি. 1 পণ্যদ্রব্য; 2 পণ্যবিক্রয় (রূপের বেসাতি)।

বেসরকারি

বেসরকারি [ bēsarakāri ] বিণ. 1 গভর্নমেণ্টের বা সরকারের নয় এমন; 2 সরকারি কর্তৃত্বের বহির্ভূত (বেসরকারি উদ্যোগ); 3 ব্যক্তিগত (বেসরকারি মালিকানা)। [ফা. বে + সরকার + বাং. ই]।

বেসম

বেসন, (কথ্য) বেসম [ bēsana, (kathya) bēsama ] বি. ডালের গুঁড়ো। [দেশি]।

বেসন

বেসন, (কথ্য) বেসম [ bēsana, (kathya) bēsama ] বি. ডালের গুঁড়ো। [দেশি]।

বেষ্টিত

বেষ্টিত বিণ. বেষ্টন করা হয়েছে এমন (অনুরাগীদের দ্বারা বেষ্টিত)।

বেষ্টা

বেষ্টা ক্রি. (কাব্যে) বেষ্টন করা।