বৈশ্যানী

বৈশ্যানী বিণ. (স্ত্রী.) বৈশ্যেতর জাতীয় পুরুষের বৈশ্যজাতীয়া পত্নী।

বৈশ্যা

বৈশ্যা স্ত্রী. বৈশ্য [ baiśya ] বি. 1 বর্ণাশ্রম ধর্মে চতুর্বর্ণের তৃতীয়বর্ণ; 2 বণিক বা ব্যবসায়ী সম্প্রদায় (বৈশ্যবুদ্ধি)। [সং. বিশ্ + ক্বিপ্ + য]।

বৈশ্য

বৈশ্য [ baiśya ] বি. 1 বর্ণাশ্রম ধর্মে চতুর্বর্ণের তৃতীয়বর্ণ; 2 বণিক বা ব্যবসায়ী সম্প্রদায় (বৈশ্যবুদ্ধি)। [সং. বিশ্ + ক্বিপ্ + য]। স্ত্রী. বৈশ্যা। বৈশ্যবৃত্তি বি. বণিকের কর্ম বা স্বাভাবিক প্রবৃত্তি। বৈশ্যানী বিণ. (স্ত্রী.) বৈশ্যেতর জাতীয় পুরুষের বৈশ্যজাতীয়া পত্নী।

বৈশ্বানর

বৈশ্বানর [ baiśbānara ] বি. 1 অগ্নি, আগুন; 2 আগুনের অধিদেবতা। [সং. বিশ্বানর + অ]।

বৈশেষিক

বৈশেষিক [ baiśēṣika ] বি. কণাদমুনি-কৃত দর্শনশাস্ত্র। [সং. বিশেষ + ইক]।

বৈশিষ্ট্য

বৈশিষ্ট্য [ baiśiṣṭya ] বি. বিশিষ্টতা, বিশেষত্ব, অসাধারণত্ব; প্রভেদ, বৈলক্ষণ্য। [সং. বিশিষ্ট + য]।

বৈশাখি

বৈশাখি [ baiśākhi ] বিণ. বৈশাখ মাস-সংক্রান্ত, বৈশাখ মাসের (বৈশাখি পূর্ণিমার রাত)। [সং. বৈশাখ + বাং. ই]।

বৈশাখী

বৈশাখী বি. (স্ত্রী.) বিশাখা নক্ষত্রযুক্ত পূর্ণিমা।

বৈশাখ

বৈশাখ [ baiśākha ] বি. বাংলা বছরের প্রথম মাস। [সং. বিশাখা + অ]। বৈশাখী বি. (স্ত্রী.) বিশাখা নক্ষত্রযুক্ত পূর্ণিমা।