ব বংশাবতংস বংশাবতংস [ baṃśāba-taṃsa ] বি. বংশের অলংকারস্বরূপ, কুলচূড়ামণি, বংশের শ্রেষ্ঠ প্রতিনিধি। [সং. বংশ + অবতংস]।
ব বংশোদ্ভূত বংশোদ্ভব, বংশোদ্ভূত [ baṃśōdbhaba, baṃśōdbhūta ] বিণ. বংশজাত, বংশজ, বংশে জন্ম হয়েছে এমন (উচ্চ বংশোদ্ভব পুরুষ)। [সং. বংশ + উদ্ভব, উদ্ভূত]।
ব বংশোদ্ভব বংশোদ্ভব, বংশোদ্ভূত [ baṃśōdbhaba, baṃśōdbhūta ] বিণ. বংশজাত, বংশজ, বংশে জন্ম হয়েছে এমন (উচ্চ বংশোদ্ভব পুরুষ)। [সং. বংশ + উদ্ভব, উদ্ভূত]।
ব বংশানুক্রম বংশানুক্রম [ baṃśānukrama ] বি. বংশের ধারা, বংশপরম্পরা। [সং. বংশ + অনুক্রম]। বংশানুক্রমিক বিণ. বংশের ধারা-অনুযায়ী, বংশপরম্পরাগত।