বক্তৃতা

বক্তৃতা [ baktṛtā ] বি. ১. (সমবেত শ্রোতার সামনে) ভাষণ; ২. বাগ্বিন্যাস; ৩. বাক্পটুতা। [সং. বক্তৃ + তা]।

বক্তার

বক্তার [ baktāra ] বিণ. বি. ১. বক্তৃতাপটু; ২. অপার্থিব বা অলৌকিক প্রভাবের আবেশে বক্তৃতা করে এমন। [তু. সং. বক্তৃ]।

বক্তব্য

বক্তব্য [ baktabya ] বিণ. ১. বলতে হবে এমন; ২. বলার যোগ্য (সব কথা বক্তব্য নয়); ৩. আলোচ্য, বিবেচ্য (দেশের সংহতিই এখন আমাদের বক্তব্য বিষয়)। ☐ বি. ১. কথা (আমার বক্তব্য বলেছি); ২. আলোচ্য বিষয় (তিনি সত্ কি না সেটাই আমাদের বক্তব্য); ৩. প্রস্তাব (এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই)। [সং. √ বচ্ + তব্য]।

বক্কাল

বক্কাল [ bakkāla ] বি. ১. ওষুধ হিসাবে ব্যবহৃত গাছগাছড়া; ২. রান্নার মশলাবিশেষ। [আ. বক্কাল্]।

বকুল

বকুল [ bakula ] বি. সুগন্ধি সাদা ফুলবিশেষ বা তার গাছ। [সং. √ বচ্ + উল]।

বকুনি

বকুনি [ bakuni ] বি. ১. তিরস্কার, ভর্ত্সনা, ধমক (মায়ের কাছে বকুনি খাবে); ২. বকবক করা, বকবকানি। [বাং. √ বক্ (< সং. বুক্ক) + অন = বকন + বাং. ই]।

বকশি

বকশি [ bakaśi ] বি. ১. (মুসলমান আমলের) নগর বা গ্রামের বিশিষ্ট সরকারি কর্মচারীবিশেষ; ২. পদবি বা উপাধিবিশেষ। [তুর. বখ্শী]।

বকলস

বকলস [ bakalasa ] বি. ফিতে বেল্ট প্রভৃতি আটকাবার ক্লিপজাতীয় কাঁটাযুক্ত খিলবিশেষ। [ইং. buckles]।

বকলম

বকলম [ bakalama ] বি. (প্রধানত লিখতে অক্ষম এমন) কোনো ব্যক্তির পরিবর্তে যে স্বাক্ষর করে। [আ. বকলম্]।

বকরি

বকরি বি. (স্ত্রী.) ছাগী।