বরনারী

বরনারী [ bara-nārī ] বি. উত্তমা নারী, শ্রেষ্ঠা নারী। [সং. বর + নারী]।

বরন

বরন [ barana ] বি. বর্ণ -র কোমল ও আঞ্চ রূপ।

বরদাস্ত

বরদাস্ত [ baradāsta ] বি. ১. সহ্য; সহ্য করা (এসব কেউ বরদাস্ত করবে না, ফাঁকিবাজি আমার বরদাস্ত হয় না); ২. সহিষ্ণুতা। [ফা. বরদাস্ত্]।

বরদার

বরদার [ baradāra ] বি. ১. বাহক (আসাবরদার, ছড়িবরদার); ২. তামিলকারী, পালনকারী (হুকুমবরদার)। [ফা. বর্দার]।

বরাননা

বরাননা [ barānanā ] বিণ. (স্ত্রী.) সুন্দর মুখবিশিষ্টা। [সং. বর + আনন + আ]।

বরাঙ্গনা

বরাঙ্গনা [ barāṅganā ] বি. ১. উত্তমা নারী; ২. সুন্দরী নারী। [সং. বর + অঙ্গনা]।

বয়োকনিষ্ঠ

বয়োকনিষ্ঠ [ baẏō-kaniṣṭha ] বিণ. বয়সে ছোটো। [সং. বয়স্ + কনিষ্ঠ]।

বয়লার

বয়লার [ baẏalāra ] বি. বাষ্পচালিত যন্ত্রের যে-অংশে কয়লাদির জ্বালে জল গরম করে বাষ্প প্রস্তুত করা হয়। [ইং. boiler]।

বয়কট

বয়কট [ baẏa-kaṭa ] বি. ১. বর্জন, পরিহার; প্রতিবাদস্বরূপ বর্জন (বিদেশি জিনিস বয়কট করা); ২. একঘরে করা (তাকে বয়কট করা হয়েছে)। [ইং. boycott]।

বরতরফ

বরতরফ [ bara-tarapha ] বিণ. বরখাস্ত, পদচ্যুত। [ফা. বর্তরফ্]।