বর্ধকি

বর্ধকি [ bardhaki ] বি. ছুতোর, সূত্রধর, কাঠের মিস্ত্রি। [সং. √ বর্ধ্ + অক + ই]।

বর্ত্ম

বর্ত্ম [ bartma ] (-র্ত্মন্) বি. ১. পথ, রাস্তা, মার্গ (লৌহবর্ত্ম); ২. আচার, ব্যবহার; ৩. (আল.) উপায়। [সং. √ বৃত্ + মন্]।

বর্তুল

বর্তুল [ bartula ] বিণ. গোলাকার, বৃত্তের মতো, spherical. ☐ বি. ১. গোলক; গোলাকার বস্তু, sphere; ২. বাঁটুল, বল। [সং. √ বৃত্ + উল]।

বর্তিষ্ণু

বর্তিষ্ণু [ bartiṣṇu ] বিণ. স্হিতিশীল। [সং. √ বৃত + ইষ্ণু]।

বর্তিত

বর্তিত [ bartita ] বিণ. নিষ্পাদিত, সম্পাদিত। [সং. √ বৃত্ + ণিচ্ + ত]।

বর্ণিক

বর্ণিক [ barṇika ] বি. চিত্রকর, রঞ্জনশিল্পী। [সং. বর্ণ + ইক]।

বর্ণাট

বর্ণাট [ barṇāṭa ] বি. চিত্রকর, চিত্রশিল্পী। [সং. বর্ণ (রং) + আট (প্রয়োগকারী)]।

বর্ডার

বর্ডার [ barḍāra ] বি. ১. প্রান্ত (শাড়ির বর্ডার); ২. সীমান্ত (ভারত পাকিস্তান বর্ডার)। [ইং. border]।

বর্জাইস

বর্জাইস [ barjāisa ] বি. ছাপার অক্ষরের আকারবিশেষ, মুদ্রণের টাইপবিশেষ। [ইং. < ফ. bourgeois]।

বর্জ

বর্জ [ barja ] ক্রি. (কাব্যে) ত্যাগ করা (‘বর্জিল ভয়’)। [সং. বর্জন]।