বল্লকী

বল্লকী [ ballakī ] বি. ১. বীণাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ; ২. শল্লকী বা বাবলা গাছ। [সং. √ বল্ল্ + অক + ঈ]।

বলিহারি

বলিহারি [ bali-hāri ] বিণ. চমত্কার (বলিহারি বুদ্ধি)। ☐ ক্রি-বিণ. হতবাক হয়ে, চমত্কৃত হয়ে (বলিহারি যাই)। ☐ অব্য. বাহবা, শাবাশ। [বাং. বলি (=বলতে) + হারি]।

বলিষ্ঠ

বলিষ্ঠ [ baliṣṭha ] বিণ. ১. অত্যন্ত বলবান বা শক্তিশালী (বলিষ্ঠ দেহ); ২. অতি দৃঢ় (বলিষ্ঠ চরিত্র)। [সং. বলবত্ + ইষ্ঠ]।

বলাহক

বলাহক [ balāhaka ] বি. ১. মেঘ; ২. পর্বত। [তু. সং. বারিবাহক]।

বলাবল

বলাবল [ balābala ] বি. সামর্থ্য ও অসামর্থ্য, শক্তি ও দুর্বলতা (শত্রুর বলাবল বিচার করে কাজ করা)। [সং. বল3 + অবল]।

বলাত্কার

বলাত্কার (বলাৎকার) [ balāt-kāra ] বি. ১. বলপ্রয়োগ; ২. ধর্ষণ, বলপূর্বক যৌনসংগম। [সং. বলাত্ + √ কৃ + অ]।

বলরাম

বলরাম [ bala-rāma ] বি. শ্রীকৃষ্ণের অগ্রজের নাম। [সং. বল + রাম]।

বলভদ্র

বলভদ্র [ bala-bhadra ] বি. ১. শ্রীকৃষ্ণের অগ্রজ, বলরাম; ২. বলশালী ব্যক্তি। [সং. বল + ভদ্র (=শ্রেষ্ঠ)]।

বর্ষোপল

বর্ষোপল [ barṣōpala ] বি. মেঘজাত শিলা, করকা, শিল। [সং. বর্ষ (বৃষ্টি) + উপল]।

বর্ষী

বর্ষী [ -barṣī ] (-র্ষিন্) বিণ. বর্ষণশীল, বর্ষণকারী (আলোকবর্ষী, অগ্নিবর্ষী বাণ)। [সং. √ বৃষ্ + ইন্]।