বহিরাগমন

বহিরাগমন [ bahirā-gamana ] বি. ১. বাইরে আগমন; ২. প্রকাশিত হওয়া। [সং. বহিস্ + আগমন]।

বহিরাগত

বহিরাগত [ bahirā-gata ] বিণ. ১. বাইরে আগত; ২. বাহির থেকে আগত (বহিরাগত পর্যটক); ৩. বিদেশি। [সং. বহিস্ + আগত]।

বহিরঙ্গ

বহিরঙ্গ [ bahiraṅga ] বি. বাহ্য অঙ্গ। ☐ বিণ. বাইরের (বহিরঙ্গ বর্ণনা, বহিরঙ্গ সম্পর্ক)। [সং. বহিস্ + অঙ্গ]।

বহিরংশ

বহিরংশ [ bahiraṃśa ] বি. ১. বাইরের দিকের অংশ; ২. প্রকাশিত অংশ। [সং. বহিস্ + অংশ]।

বহিন

বহিন [ bahina ] বি. বোন, ভগিনী। [হি. বহিন < প্রাকৃ. ভইনী < সং. ভগিনী]।

বহিত্র

বহিত্র [ bahitra ] বি. ১. বৈঠা; ২. দাঁড়; ৩. পোত, নৌকা। [সং. √ বহ্ + ইত্র]।

বহর

বহর [ bahara ] বি. ১. পোত নৌকা জাহাজ প্রভৃতির শ্রেণি (নৌবহর); ২. জলযানসমূহ, fleet; ৩. সৈন্যদল (‘ঘরে ফেরে পোলিশ বহর’: বিষ্ণু); ৪. প্রস্হ (ধুতির বহর, শাড়িটা বহরে ছোটো); ৫. বাহার, ঘটা (রূপের বহর)। [আ. বহ্র্]।

বস্তব্য

বস্তব্য [ bastabya ] বিণ. থাকার বা বাস করার উপযোগী। [সং. √ বস্ + তব্য]।

বসাকবি

বসাকবি [ basākabi ] বি. তরজাজাতীয় গানবিশেষ, হাফ আখড়াই। [বাং. বসা + কবি (গান)]।

বসবাস

বসবাস [ basa-bāsa ] বি. বাস; স্হায়ী বাস (গ্রামের বাড়িতে তারা বসবাস করে না)। [হি. বস্বাস]।