ব বহির্ভূত বহির্ভূত [ bahirbhūta ] বিণ. ১. বহির্গত, বেরিয়ে গেছে এমন; ২. অতিরিক্ত; বাড়তি (হিসাববহির্ভূত, পরিকল্পনাবহির্ভূত ব্যয়); ৩. বহিস্হ; বাইরে অবস্হিত (সীমানার বহির্ভূত); ৪. বিরুদ্ধ (নিয়মবহির্ভূত)। [সং. বহিস্ + ভূত]।
ব বহির্দেশ বহির্দেশ [ bahirdēśa ] বি. বাইরের অংশ, বাইরের দিক (এ বাড়ির বহির্দেশ জীর্ণ হয়ে গেছে)। [সং. বহিস্ + দেশ]।
ব বহির্জগত বহির্জগত [ bahirjagata ] বি. ১. বাইরের জগত্; ২. দৃশ্যমান বা বাহ্য জগত্; ৩. জড় জগত্। [সং. বহিস্ + জগত্]।